শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে উপাচার্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নেওয়ার পর অক্টোবরের মাঝামাঝি খোলা হতে পারে। এর আগে যদি তারা বিশ্ববিদ্যালয় খুলতে চান, খুলতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ১৭ মাস বন্ধ রয়েছে। আর সেটির সুফলও আমরা পেয়েছি। এ কারণে আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়েনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৮ বছরের ওপরের সবাই টিকা পাবে বলে আগে সিন্ধান্ত হয়েছিল। কিন্তু এখন ১২ বছরের ওপরের শিশুদেরও টিকা দেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে সবার কাছে টিকা পৌঁছে দেবো। আমরা আশাবাদী, আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধুমাত্র একা শিক্ষামন্ত্রণালয় এটি নিশ্চিত করতে পারবে না। সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও রাজনীতিবিদসহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ