শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রামে কমছে করোনা সংক্রমণ

চট্টগ্রাম ব্যুরো / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামে গত জুলাই মাসে করোনাভাইরাসের সংক্রমণের হার ছিল ৩৯ দশমিক ৪৭ শতাংশ। কিন্তু জুলাই থেকে আগস্ট মাসে সংক্রমণের হার কমে আসে। গত আগস্ট মাসে সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৪৯ শতাংশ। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সংক্রমণ ২১ দশমিক ৯৮ শতাংশ কমছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৫ হাজার ৮৬০টি। এর মধ্যে আক্রান্ত হন ১৭ হাজার ৩৮২ জন। গত জুলাই মাসে মোট পরীক্ষা করা হয় ৬৭ হাজার ৯১০টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয় ২৩ হাজার ১৯৫ জনের। আগস্ট মাসে মোট মৃত্যু হয় ২৬৫ জনের, যা মোট মৃত্যুর ২১ দশমিক ৫৯ শতাংশ। আগস্ট মাসে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫৩ জন উপজেলার এবং ১১২ জন মহানগর এলাকার বাসিন্দা। গত জুলাই মাসে মোট মারা যান ২৬১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমে আসছে। সবাই আরও বেশি সচেতন হলে সংক্রমণ আরও কমবে। তাছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে আগের চেয়ে স্বাস্থ্যসেবার অবকাঠামো ভাল হয়েছে। এখন অধিক মানুষকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আইসিইউ, এইচডিইউ, অক্সিজেন সাপোর্টসহ নানা ব্যবস্থাও বেড়েছে। ফলে আক্রান্তরা প্রয়োজনীয় সেবা পেয়েছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডা. এইচএম হামিদুল্লাহ মেহেদী বলেন, গত এক মাস ধরে করোনার প্রকোপ কমছে। তবে কমছে মনে করে বেপরোয়া চলাফেরা করার কোনো সুযোগ নেই। সংক্রমণ প্রতিরোধে অবশ্যই মাস্ক পড়াসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে গত বুধবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং নতুন করে শনাক্ত হয় ১৪০ জন। গত বুধবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ৯৯ হাজার ৬২৬ জন। এর মধ্যে মহানগরে ৭২ হাজার ৪২৩ জন এবং উপজেলায় ২৭ হাজার ২০৩ জন। ইতোমধ্যে মারা গেছেন এক হাজার ২০৭ জন। এর মধ্যে মহানগরে ৬৯২ জন ও উপজেলায় ৫৪৫ জন। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ