শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণ! লম্পট যুবক আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আল-আমিন হোসেনকে (২০)কে ধর্ষণের ছয় ঘণ্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বিষকাঁটালি গ্রামে এমন পাশবিক নির্যাতনের স্বীকার হয় ৭ বছরের শিশুটি।

পুলিশ ও ধর্ষণের স্বীকার শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটিকে পাশের বাড়ি রাবেয়া কাছে আরবী পড়তে দিয়ে শিশুর মা আলগী বাজারে যায় এবং সন্ধ্যায় বাড়ি ফিরলে শিশুটি তার মাকে এমন পাশবিক নির্যাতনের কথা কাঁদতে কাঁদতে জানায়। এদিকে ধর্ষকের মামাসহ তার পরিবারের লোকজন ধর্ষিত শিশুর পরিবারকে মামলা না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভুক্তোভুগী পরিবার জানায়। এছাড়া একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টায় ওই পরিবারকে ভয়-দেখিয়ে সমঝোতার জন্য উঠেপড়ে লাগে এবং শিশুটিকে ডাক্তারের কাছে নিতে বাঁধা প্রদান করে। নিরূপায় হয়ে শিশুটির পরিবারের লোকজন ফরিদগঞ্জ থানায় ফোন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, অভিযুক্ত ধর্ষক আল-আমিন কর্তৃক ইতিপূর্বেও একই বাড়ির বিধবা ও বৃদ্ধা দুই মহিলা অনুরূপ ঘটনার শিকার হয়েছেন। লোকলজ্জার ভয়ে তারা তখন কোনো প্রকার আইনের আশ্রয় নেননি।

থানার ওসি (তদন্ত) বাহার মিয়া ঘটনাটি শুনা মাত্রই রাতেই উপ-পরিদর্শক নূরুল ইসলাম, বরকত উল্যা, এ এস আই শিকদার হাসিবুর রহমান, জুমায়েত হোসেনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যাওয়ার সময় তার মামার বাড়ি থেকে আটক করে। ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আটককৃত আল-আমিনকে চাঁদপুর আদালতে প্রেরণ করে। এছাড়া ঐ শিশুকে পুলিশি হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেলে প্রেরণ করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, ধর্ষককে আটকের পর জিজ্ঞাসা করলে ধর্ষণের কথা স্বীকার করে এবং ধর্ষণের শিকার শিশুটি চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ