শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৮০

সিলেট ব্যুরো / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে তথ্যটি জানা গেছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার বাসিন্দা। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন।

এই ৮ জন নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ১ হাজার ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৮০ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন।

আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯ শ’টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮০ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৮০ জনের মধ্যে ৪৩ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলার ১৮ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে ধরা পড়ে মহামারি করোনা। এ ৮০ জনকে নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৫৫ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৭৪৫ জন রয়েছেন। এছাড়াও এ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫৫৬ জনের শরীরে ধরা পড়ে করোনা।

সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এ মুহুর্তে ভর্তি আছেন ৩৪২ জন করোনা রোগী। এর মধ্যে সিলেটে ২৬৯, সুনামগঞ্জে ৩৩, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ২১ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ