শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১০

আহমেদ হৃদয় / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের হার কমছে। কিন্তু প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয় আরও ১০ জনের। এর মধ্যে মহানগরে ৬ জন ও উপজেলায় চার জন। কিন্তু এ দিন আক্রান্ত হয়েছেন ১৪৪ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত রবিাবর চট্টগ্রামে এক হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪৪ জনের শরীরে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৩ দশমিক ৮১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৯৪ জন মহানগর এলাকায় এবং ৫০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। ওই দিন মৃত্যু হয় ১০ জন। এর আগে গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই ৩ থেকে ৫ জন করে মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। তাছাড়া প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ