শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দেশে করোনা টিকার প্রয়োগ হয়েছে ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ

নিউজ ডেস্ক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

দেশে এ পর্যন্ত ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ লাখ ৪০ হাজার ১৬৯ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ৮৪৫ আর নারী ৭৭ লাখ ৭৩ হাজার ১৭৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৭ লাখ ৯৪ হাজার ৭৮৪ আর নারী ৩০ লাখ ৪৫ হাজার ৩৮৫ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৭৪০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৬ হাজার ২৭০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৯৬ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩২ লাখ ৮ হাজার ৩৮১ ডোজ।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ৩৬ হাজার ৩৩৫ এবং নারী ৪২ লাখ ৭ হাজার ৪০৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৮ লাখ ৩২ হাজার ৪২৩ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ১১ হাজার ৩১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৮ হাজার ৩৮০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৪ হাজার ৪৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ১৭ হাজার ৯৫৫ এবং নারী ১৯ লাখ ৯৩ হাজার ৩৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮২ হাজার ২৪৮ এবং নারী ১৪ হাজার ২২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৯৮৩ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ২৮৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৬৩৯ এবং নারী ৭ হাজার ৩৪৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৬০৯ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৬৭৮ জন।

দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৮ হাজার ৮৯০ এবং নারী ৫২ লাখ ৭১ হাজার ৯০৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯৮ লাখ ৪২ হাজার ৯৭৯ জন প্রথম ডোজ এবং ১৮ লাখ ৩৭ হাজার ৮১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৩ লাখ ৬৬ হাজার ৬৯ এবং নারী ৪৪ লাখ ৭৬ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১০ লাখ ৪২ হাজার ৮২১ জন পুরুষ এবং নারী ৭ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৮ লাখ ৮৩ হাজার ১৫৬ এবং নারী ১৩ লাখ ২৫ হাজার ২২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬১ হাজার ৬৩৩ জন প্রথম ডোজ এবং ৬ লাখ ৪৬ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৪৬ হাজার ৭৫৭ এবং নারী ১০ লাখ ৭৪ হাজার ৮৭৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ লাখ ৯৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং নারী ২ লাখ ৫০ হাজার ৩৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৪৮ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৯ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ৪৮ হাজার ৬৭৯ জন নিবন্ধন করেছেন। (তথসূত্র: বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ