শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কুবিতে পরীক্ষা শুরু ৯ সেপ্টেম্বর

কুমিল্লা ব্যুরো / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে।

রবিবার বিকালে কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সশরীরে স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি বলেন, পরীক্ষা কমিটির সভায় আগামী ৯ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা। প্রতি ভবনে সকালে ও বিকালে একটি করে পরীক্ষা হবে। স্নাতক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর আগে রবিবার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ