শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশীয় রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রীনা পি. সোয়েমার্নো আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বৈঠককালে, রাষ্ট্রপতি বিদায়ী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।
২০১৮  সালে ইন্দোনেশীয় প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং এর আগে ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের কথা তুলে ধরে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই সফরগুলো দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

তিনি আরও বলেন, এই অব্যহত সম্পর্ক আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্বাধীনতার পরপরই বাংলাদেশকে যে কয়েকটি দেশ স্বীকৃতি দেয়- ইন্দোনেশিয়া তাদের অন্যতম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রাক্কালে বর্তমানে বিদ্যমান এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রা পাবে।

বিদায়ী রাষ্ট্রদূত কোভিড-১৯ (করোনা) বৈশ্বিক মহামারির কঠিন সময়ে ইন্দোনেশিয়াকে ওষুধ পাঠানোর জন্য ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় রীনা বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ