শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

করোনায় সিলেটে ৬ জনের মৃত্যু

সিলেট ব্যুরো / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে সিলেটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৭ জন। গেল ২৪ ঘণ্টায় মাত্র ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৪৫ ভাগ।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন করোনা রোগী মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ৬ জনেই সিলেট জেলায় মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০৪৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৯৫ জনসহ ৮৫৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৩৬ জন ও হবিগঞ্জে ১৫ জন শনাক্ত হন।

সিলেটে এখন করোনাক্রান্তের মোট সংখ্যা ৫২ হাজার ৩৫১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৪৭৮ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৩২৯ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬০৬১ জন, মৌলভীবাজারের ৭৬৮০ জন ও হবিগঞ্জের ৬২৮১ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ