শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ গ্রেফতার: ২

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে হেরোইন সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আজিজার রহমান (৫৮) ও পৌর ঢাকুইর গ্রামের নুরুজ্জামানের ছেলে আজিজুল প্রামানিক (৩৩)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭শে আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এসআই খাইরুল ইসলাম, এএসআই আবুল কালাম আজাদ ও এএসআই সদরুল হাসান সহ সঙ্গীয় ফোর্স বিকেল সারে ৩টায় উপজেলার কুন্দারহাট টু ভাটগ্রাম পাকা রাস্তায় অভিযান চালিয়ে ০২ (দুই) গ্রাম হিরোইন সহ মাদক কারবারি আজিজার রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজার রহমানের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলার তথ্য নথিপত্র রয়েছে।

অপরদিকে, রাত ৮টার নন্দীগ্রাম পৌরসভার অন্তর্গত ঢাকুইর গ্রামে অভিযান চালিয়ে ০২ (দুই) গ্রাম হেরোইন সহ আজিজুল প্রামানিক কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুল প্রামাণিকের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলার তথ্য নথিপত্র রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কলাম আজাদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ