শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সরকার উন্নয়নে বিশ্বাসী আর এই উন্নয়নে গ্রামকে প্রাধান্য দেওয়া হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেরিবাঁধের কারণে মতলব আজ ধীরে ধীরে আধুনিকতায় দিকে অগ্রসর হচ্ছে এই বাঁধটির টেকসই উন্নয়ন ও ভাঙ্গন থেকে রক্ষায় সব ধরনের কাজই করা হবে ইনশাআল্লাহ ।


বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বাঁধের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।


প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী আর এই উন্নয়নে গ্রামকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকে লক্ষ্য করলে দেখা যাবে প্রতি গ্রামে পাকা রাস্তা রয়েছে, ঘরে ঘরে বিদু্যৎ রয়েছে, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাকা ভবন থেকে শুরু করে সকল সেক্টরেই এই সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন। দেশের উন্নয়নে আমি প্রধানমন্ত্রীর সাথে ১২ বছর কাজ করছি, আমি জানি উনি দেশের উন্নয়নের জন্য কতটা আন্তরিক।7 জন লোক এবং লোকেরা দাঁড়িয়ে আছে-এর একটি ছবি হতে পারে


এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।


এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলালউদ্দিন উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ’সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্প বাঁধের জহিরাবাদ, এখলাছপুর ও মোহনপুর’সহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ