শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মতলব উত্তরে আবু তাহের বীর প্রতিকের জমি অবৈধভাবে দখলের চেষ্টা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমি দখলের আতঙ্কে থাকা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান। 

অভিযোগে জানা গেছে, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপনও ঘর বানাইয়া বসবাস করিতেছে। মঙ্গলবার (২৪ আগষ্ট)  দুপুর ২টায় ওই স্থানে বিদ্যুতের কাজ করা অবস্থা রামদাশপুর গ্রামের মৃত. এনএম ওয়াহিদ সরকারের ছেলে মো. মুছা (৪৪) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ অজ্ঞাত ২/৩ জন কাজ করিতে বাঁধা প্রদান করে। অশস্নীল ভাষায় গাল-মন্দ’সহ মারমুখী আচরণ করে। আমাদের দখলীয় জমি ছাড়িয়ে দিতে চাপ সৃষ্টি করে। দখল না ছাড়িলে খুন করিবে বলিয়া হুমকি দেয়।

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের ছেলে আরিফুর রহমান বলেন, জীবনবাজি রেখে দেশের মাটির স্বাধীনতা এনে দিন আমার পিতা, তার নিজের ভিটে মাটি রক্ষা করতে পারছি না। সন্ত্রাসীদের কাছে পরাজিত হতে হচ্ছে। তিনি নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষায় সংশিস্নষ্ট প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর প্রতিকের জমি দখলের চেষ্টা ও তার সন্তানকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ