মতলব উত্তর থানার এএসআই মোঃ শাহাদাত হোসেন বিশেষ মামলায় গেন্ডারিয়া থানার মামলা নং-১০(১১) ১০ প্রসেস নং-১৮৩/১৮ মূলে ০২ বছরের সাজা অনাদায়ে ১ লক্ষ-টাকা জরিমানা প্রাপ্ত আসামী মোঃ আব্দুল হাকিম প্রধানিয়া, পিতা-মোঃ নবির হোসেন, সাং-দক্ষিন এখলাসপুর থেকে গভীর রাতে আটক করেন।
এসআই মোঃ মিজানুর রহমান এসসি-২২/২০০৫ জিআর-১৭২/২০০১ মতলব উত্তর থানার মামলা নং-০১ তাং-০১/০৯/২০০১, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ। প্রসেস নং-১৭৯২/২০১৭ মূলে মোঃ সামাদ প্রকাশ আব্দুস সামাদ, পিতা-ডেঙ্গুর আলী প্রধান, সাং-নেদামদী (প্রাইমারী স্কুলের সাথে খালের উত্তর পাশের বাড়ী), ২৩ আগস্ট সকালে থেকে গ্রেফতার করেন।
এবং এসআই আল আমিন তদন্তাধীন নিয়মিত মামলা মতলব উত্তর থানার এফ আই আর নং-২৪/১৮৯, তারিখ- ২৩ আগষ্ট, ২০২১; জি আর নং-১৮৯, তারিখ- ২৩ আগষ্ট, ২০২১; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় ২নং আসামী মোঃ নুর নবী পাঠান (৩১), পিতা- মৃত কাদের পাঠান, কাশিমনগর মতলব উত্তর, গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩জন কে আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।