শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত্যু ১১

বগুড়া ব্যুরো / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৬ এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা ২ জন এবং ৪ জন অন্যান্য জেলার বাসিন্দা। 

সোমবার বেলা ১২টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে করেনায় আক্রান্ত হয়ে যে ২ জন মারা গেছেন তারা হলেন বগুড়া সদরের নূর জাহান (৭৫) ও ইসরাফিল প্রামাণিক (৮৫)।

এ নিয়ে জেলায় মোট করোনায় বগুড়ার বাসিন্দা আক্রান্ত মারা গেছেন ৬৪৭ জন। তিনটি হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন ৫ জন। গত ২৪ ঘন্টায় ২৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় নতুন করে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় ৪০ জন, একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজনের এবং এন্টিজেন পরীক্ষায় ৩ জন, টিএমএসএস ল্যাবে ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪৬ জনের মধ্যে বগুড়া সদরে ৩৪, সোনাতলায়, আদমদীঘিতে, দুপচাঁচিয়ায় কাহালুতে দুইজন করে এবং সারিয়াকান্দি, ধুনট, শাজাহানপুর ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতলে পজেটিভ রোগী আছেন ৩৪১ জন। এর মধ্যে ২২৬ জন জেলা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন, মোহাম্মদ আলী হাসপতালে রোগী আছেন ৯২ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৫ জন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি আছে ১০ জন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগী সংখ্যা ১৯ হাজার ৭৪৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ