শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

পাশাপাশি কক্ষে পরীমণি ও হেলেনা জাহাঙ্গীর

নিউজ ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

মাদক মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণিকে শনিবার (২১ আগস্ট) ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে সন্ধ্যায় কারাগারে নেয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর তার পাশের কক্ষেই রয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টিনে রয়েছেন হেলেনা জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল।

জেল সুপার জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতের নির্দেশে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরকে এই কারাগারে পাঠানো হয়। তাকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার তার পাশের কক্ষেই পরীমণিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এর আগে দ্বিতীয় দফার রিমান্ড শেষে আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৩ আগস্ট পরীমণিকে কাশিমপুর কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়। এবার তৃতীয় দফার রিমান্ড শেষে সেই একই ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল অভিনেত্রী পরীমণিকে।

শনিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়েছিল আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন বেলা ৩টা ১২ মিনিটে তাকে নিয়ে কারাগারের পথে রওনা দেয় প্রিজন ভ্যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ