ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে ৮ও৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে (২১ আগস্ট) শনিবার বিকেল ৫ টায় ইউনিয়নের আমির বাজার আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অহিদ মিজির সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ও ৭ নং পাইকপাড়া উওর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,একুশে আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ কলঙ্কময় দিন। দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্বশূন্য করার জন্য অপচেষ্টার দিন।২০০৪ সালের এই দিনে আজকের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড হত্যার চেষ্টা করা হয়। মহিলা লীগের তৎকালীন সভাপতি আইভি রহমান ও শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষীসহ ২৪জন ভয়াবহ, নিষ্ঠুর ,নির্মম গ্রেনেড হামলা মারা যান। সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে গেল তার দুই কান ও চোখ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা রিপন পাটোয়ারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হানিফ মিজি, যুবলীগ নেতা আরিফ হোসেন,ফয়সাল, কৃষক লীগ নেতা কাজী মাহফুজ। আওয়ামী লীগ নেতা আলী হোসেন আব্দুল হান্নান, আব্দুল মালেক সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ । শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুন্সী মোহাম্মদ আব্দুর রশিদ খলিফা।