শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সিলেটে করোনায় ফের সর্বোচ্চ মৃত্যু

সিলেট ব্যুরো / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

মহামারি করোনাভাইরাসে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু দেখলো সিলেট বিভাগ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন ২২ জন। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে ৪৭৮ জনের।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। যা গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ১০ আগস্ট একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি মারা গিয়েছিলেন।

নতুন করে মারা যাওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনসহ ২০ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে ৯৫৩ জন মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। তার মধ্যে ওসমানী হাসপাতালে ৮১ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৭৭৫ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬৩ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ৫০ জনসহ ২০০ জন সিলেটের, সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৫৯ জন ও হবিগঞ্জের ৩১ জন। ২ হাজার ৩৩ জনের নমুনা পরীক্ষায় তারা আক্রান্ত শনাক্ত হন। শনাক্তের হার ২৩.৫১ ভাগ।

বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৫২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৮৪২ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৪৯ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৭৫ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৫৯৭ জন। আর সবমিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা ৩৯ হাজার ৪২ জন। তিনি জানান, ৫১৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ