চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ইফাজ উদ্দিন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রাম থেকে শিশু ইফাজের লাশ উদ্ধার করে কচুয়া থানা পুলিশ। ইফাজ উদ্দিন একই গ্রামের প্রবাসী আরিফ
হোসেনের ছেলে।
সরেজমিনে জানা যায়, ১৫ আগষ্ট (রবিবার) বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু ইফাজ। এরপর অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে গতকাল মঙ্গলবার বাড়ির পশ্চিম পাশে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে ছেলেটি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের পরিকার থেকে জানান।