নার্সারী উন্নয়নে সরকারের সহযোগিতা চান নুর মোহাম্মদ
ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর
/ ৩৪৪
বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় :
বুধবার, ১৮ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুনঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মরহুম দেলোয়ার হোসেন ২০০৬ সালে বিসমিল্লাহ নার্সারি প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে তিনি মারা যান। তারপর নার্সারির দায়িত্ব নেন তার তৃতীয় ছেলে নুর মোহাম্মদ।
পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট নুর মোহাম্মদ। এই নার্সারিতে আনুমানিক প্রায় ৪০ প্রকারের গাছের চারা রয়েছে। প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকার গাছ বিক্রিত হয়। আমি অদ্য অব্দি সরকারের সহযোগিতা ছাড়া এই নার্সারিটি পরিচালনা করে আসছি। যদি সরকারের সহযোগিতা পাই তাহলে আরো উন্নত নার্সারি করার আশা প্রকাশ করছি।
যোগাযোগ : কাশিমপুর বাজার সংলগ্ন, মতলব দক্ষিণ চাঁদপুর।