শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ফরিদগঞ্জের ওসি মোহাম্মদ শহীদ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আবারো পুরুস্কৃত হলেন।

তিনি গত জুলাই-২০২১ইং এ জেলার সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষায়, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা ও সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিলসহ অধিকতর মামলা নিষ্পত্তিতে অবদান রাখার স্বীকৃতি ওপর জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

মঙ্গলাবার (১৭ আগস্ট ) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার’র হাত থেকে চলতি বছরের জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি। একই সাথে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ বাহার মিয়া, মাদক উদ্ধারের শ্রেষ্ঠত্ব এস আই হিসেবে নুরুল ইসলামসহ মোট চারজন জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন বলেন, ফরিদগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ আমাকে সহযোগিতা করছে। তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, জেলার অন্যতম বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত উপজেলা এটি। ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।


এই ক্যাটাগরির আরো সংবাদ