শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরে আইসোলেশন ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গে ভুগছিলেন।

হাসপাতালের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের আব্দুর রউফ (৮২) ও মতলব দক্ষিণের দক্ষিণ ঘোড়াধারী এলাকার খায়রুন নেছা (৭০)।

উপসর্গে মৃতরা হলেন হাজীগঞ্জের লাউপাড়ার জামেলা বেগম (৭৫), চাঁদপুর শহরের গুনরাজদীর বদরুন্নেসা (৭৯), ফরিদগঞ্জের দক্ষিণ কেরোয়ার আবুল হোসেন (৬০), চাঁদপুর সদরের রাজরাজেশ্বর রায়েরচরের ফাতেমা বেগম (৭০) ও ছোটসুন্দর এলাকার মমতাজ (৫৫)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সংগৃহীত ৬৭৩ নমুনার মধ্যে আরও ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৩ শতাংশ। একই দিনে ৩৬৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়া নতুনসহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৫০২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ