শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

রংপুর বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রংপুর ব্যুরো / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

রংপুর বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, রংপুরের একজন ও কুড়িগ্রামে একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১১ জনে। এর মধ্যে রংপুরে ২৬১ জন, দিনাজপুরে ৩১০ জন, ঠাকুরগাঁওয়ে ২২০ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৬ জন, কুড়িগ্রামে ৬১ জন, লালমনিরহাটে ৫৮ জন ও গাইবান্ধায় ৫৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২০ জন, দিনাজপুরে ৩৪ জন, ঠাকুরগাঁওয়ে ১২ জন, পঞ্চগড়ে ১০ জন, লালমনিরহাটে ৯ জন, গাইবান্ধার ৯ জনসহ কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ৩ জন করে করোনা শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৩৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ হাজার ৫৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত রংপুর বিভাগে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫২৮ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ