শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বিমানবন্দর থানা আওয়ামী লীগের শোক দিবস পালন

কাজী ইকবাল হোসেন / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ঢাকা মহানগর আওয়ামীলীগ (উত্তর )এর বিমানবন্দর থানার উদ্যোগে গতকাল বিমানবন্দর রেলস্টেশন চত্বরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃশাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ হাবিব হাসান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর  (উত্তর )আওয়ামী লীগের সহসভাপতি মোঃ নাজিমউদ্দিন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দক্ষিণখান আদর্শ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ,বীর মুক্তিযোদ্ধা এস.এম.তোফাজ্জল হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডঃমোশাররফ হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিবাত কামনায় দোয়া ও গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও দুপুর বারোটায় ঊনপঞ্চাশ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আশকোনা কলেজ রোডে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।।স্থানীয় এম.পি.আলহাজ হাবিব হাসানের উপস্থিতিতে বিমান বন্দর থানা আওয়ামী লীগের সহসভাপতি শওকত আকবর, সহসভাপতি বুলবুল আহমেদ ভাণ্ডারী,সহসভাপতি সোহেল রেজা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামের সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল,গরীব ও দুঃস্থদের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ