শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০


ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনা এবং সরকারের ঘোষিত ‘নো মাস্ক-নো সার্ভিস’ এর অংশ হিসেবে বিনামূল্যে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন আইইবি ঢাকা কেন্দ্রের নেতারা। যা পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকাসহ আইইবির সারা দেশের কেন্দ্র-উপকেন্দ্রে বিতরণ করা হবে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী হাবিব আহমদ হালিম (মুরাদ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ মো. হিরো, কাউন্সিল মেম্বার প্রকৌশলী আলাউদ্দিন আহমেদ, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম (বিদ্যুৎ), প্রকৌশলী খলিলুর রশিদ, প্রকৌশলী মু. আসগার আলী, প্রকৌশলী আব্দুস সালাম মোল্লা প্রমুখ।

এ সময় আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার বলেন, দেশে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যতদিন পর্যন্ত টিকা বাজারে না আসবে ততদিন এই মাস্কই আমাদের টিকা হিসেবে অনেকটা রক্ষা করবে। আর যেহেতু সরকার ঘোষণা দিয়েছে ‘নো মাস্ক-নো সার্ভিস’ তাই মানুষ যেন সচেতন হয় সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম।


এই ক্যাটাগরির আরো সংবাদ