শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


১৫ আগষ্ট সকাল সাড়ে ৮ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মৌলভী মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক বাবু অজিত কুমার কর, ৭৫ নং শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার,  ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য  সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া,কচুয়া উপজেলা আওয়ামী যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা পারভীন, শিক্ষানুরাগী মোঃ গিয়াস উদ্দিন মজুমদার, মোঃ মিজানুর রহমান ( জামাল) মজুমদার, আজিজ আহমেদ( বিপ্লব) সহ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর প্রধানীয়া বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ পেয়ার আহমেদ। মুনাজাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের  সদস্য সহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং মহামারী করোনা ভাইরাসে নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই দিনে কড়ইয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যােগে শ্রীরামপুর মোহাম্মদীয়া জুমা মসজিদে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ