চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজার সাতবাড়িয়া রোডের উত্তর পাশে অবস্থিত সাবেক জনতা ব্যাংক ভবনের অধিবাসী প্রবীণ পল্লী চিকিৎসক (ডাক্তার) শামসুল হক মজুমদারের জনাজা সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ আমির হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,গোহাট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধরন সম্পদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, যুগ্ম-আহবায়ক সফিক চৌধুরী, গোহাট উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী, কৃষক লীগের সভাপতি আবু বকর মেহদী, বেসিক এইড এন্ড হসপিটালের পরিচালক ডাক্তার আব্দুল কাদেরসহ রহিমানগর বাজারের ব্যবসায়ী ও এলাকার উল্লেখ জনক মুসুল্লিবৃন্দ। জানাজা শেষে মরহুমের বাজারস্ত বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য যে, ডাক্তার শামসুল হক মজুমদার দীর্ঘদিন থেকে রহিমানগর বাজারের নিজ বাসায় বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন এবং বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ি ৮ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।
এলাকার বিভিন্ন স্তরের লোকজন বলেন,”যখন ডাক্তার সামছুল হক সাহেব এলাকায় রোগী দেখতেন তখন এলাকায় তেমন কোন উল্লেখযোগ্য ডাক্তারের আনাগোনা ছিলনা, গরীবের ডাক্তার হিসেবে তিনিই এলাকায় পরিচিত ছিলেন। আমরা এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।”