শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

চাঁদপুর জেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক চেক বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

চাঁদপুরে ১৩৯ জন অসহায়ের মাঝে ৬ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় ডিসি অঞ্জনা খান মজলিশ বলেন, করোনার কারণে আমরা কেউই ভালো অবস্থানে নেই। সবাই বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কোন শ্রেণী পেশার মানুষ কেউ দেখাতে পারবেন না যে তারা ভালো আছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে পারিবারিক ভাবে, কেউ মাসিক ভাবে এবং কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার কথা চিন্তা করে সবাইকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছেন। আর আমরা জেলা প্রশাসকরা বাস্তবায়ন নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছিলেন সেই অর্থ থেকে আজ আপনাদের আমরা চেক প্রদান করছি। এর মধ্যে ৮০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৪ লাখ টাকা, ৫১ জন দুস্থ ব্যক্তিকে ২ লাখ ৬৩ হাজার টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ভুক্ত অসহায় পরিবারের ৪ জন এবং ৪ গরিব মেধাবী ছাত্রের শিক্ষা অনুদান বাবদ ৩২ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিতরণ করে দেওয়া হয়েছে। এছাড়াও করোনার এই সময় চাঁদপুর স্টেডিয়ামে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল,বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরীচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ