শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য সারাদেশে বাংলাদেশ পুলিশ ও পুনাক “সামাজিক বনায়ন কর্মসূচি” হাতে নিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত “সামাজিক বনায়ন কর্মসূচি” সকল পুলিশ ইউনিটের সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা।


বুধবার এর অংশ হিসেবে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয় ও পুনাক সভানেত্রী ডা: আফসানা শর্মী ।


উদ্বোধন অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ সুপার এবং পুনাক সভানেত্রী, চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।


চাঁদপুর জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব সুদীপ্ত রায়, পুনাক সহ-সভানেত্রী জনাব পূজা দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুনাক সদস্যবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ