শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত অর্ধশত!

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে অন্তত অর্ধশত যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে । এ সময় রাস্তার পাশ দিয়ে বাই সাইকেল আরোহী মোঃ সোহেল মিজি (৫৫) গুরুতর আহত হন।

বুধবার সকাল ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দ উত্তর ইউনিয়নের চাঁদপুর রায়পুর আঞ্চলিক সড়কের ধানুয়া দাস বাড়ী সংলগ্ন স্থানে এঘটনা ঘটে। গুরুতর আহত সোহেল মিজি উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদের মাষ্টারের ছেলে। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাইকেল-আরোহী সোহেল মিজি ফরিদগঞ্জ থেকে স্থানীয় বাজারের তার দোকানের জন্য মালামাল কিনে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ধানুয়া এলাকার দাস বাড়ির সামনে আসলে পিছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী ‘আনন্দ বাস’ তাকে ধাক্কা দিয়ে সে গুরুতর আহত হয়। বাসে থাকা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা নিয়েই সেখান থেকে চলে যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ