শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরে চালু হতে যাচ্ছে বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে করোনার চাপ কমাতে অবশেষে চালু হতে যাচ্ছে শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা । জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের ইলিশ চত্বর সংলগ্ন বারাকাহ হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে। সেখানে ২০টি বেডে বিনামূল্যে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুর সদর হাসপাতালে ১৫০ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার সক্ষমতা খুব দ্রুত তৈরি হবে। বর্তমানে ১০০ জনকে অক্সিজেন দেওয়ার সিলিন্ডার প্রস্তুত রয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ বলেন, চাঁদপুর শহরের সব প্রাইভেট হাসপাতালের পক্ষ থেকে বারাকাহ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। আমরা সব হাসপাতাল মিলে সেখানে চিকিৎসক-নার্স, অক্সিজেন ও অন্যান্যসামগ্রী দেব।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, যাদের অক্সিজেন কম প্রয়োজন তাদের বারাকাহ হাসপাতালে স্থানান্তর করা হবে। সেখানে করোনায় আক্রান্ত ও উপসর্গের রোগীরা আলাদাভাবে চিকিৎসা পাবেন। আমরা ডিসি ও পুলিশ সুপারসহ সকলকে সঙ্গে নিয়ে দু-একদিনের মধ্যে চিকিৎসাসেবা শুরু করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ