শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে বশির উল্ল্যাহ চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট)  সকালে উপজেলার দেবীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী চাচতো ভাই সফিক চৌধুরীর ঘর থেকে স্টিলের আলমারী বের করার কাজে সহযোগিতা করতে গিয়ে বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে জড়িয়ে যায়।

এসময় তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যান তিনি। বশির উল্ল্যাহ চৌধুরী দু’বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার স্ত্রী ও ১ সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্টে বশির উল্ল্যাহ নামের ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই বলে তারা জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ