শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নন্দীগ্রামে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি সহ গ্রেফতার ১৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৬৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী ও ১১ জন জুয়াড়ি গ্রেফতার হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামের আলহাজ্ব আলীর বাড়িতে বেশ কিছুদিন ধরে জুয়ার আসর চলছিল, খবর পেয়ে গত সোমবার দিবাগত রাতে অভিযান চালায় থানা পুলিশ, এসময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগত টাকা সহ ১১ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে

। গ্রেফতারকৃতরা হলেন, চকরামপুর গ্রামের আলহাজ আলী (৪০), কহুলী গ্রামের ইমরান হোসেন (৩২), একই গ্রামের ওমর ফারুক (২৮), আলতাব হোসেন (৪০), কামুল্ল্যা গ্রামের রমজান আলী (২৫), আব্দুর রহিম (৪০), মোফাজ্জল হোসেন (৩৫), নুরুজ্জামান (৪২), সিংজানী গ্রামের মিলন (২৫), ভদ্র দিকি এলাকার আক্কাস আলী (২২) ও কুন্দার হাটের সাদেক আলী (৩২)। তাদের নামে জুয়া আইনে মামলা হয়েছে।

অপরদিকে মাদক বিরোধী অভিযানে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম জায়দারপাড়ার মৃত মনতাজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল জলিল কে ৪০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে এছাড়াও উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতামাঝগ্রাম দিঘিরপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে আনিছুর রহমান কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মঙ্গবার (১০ আগস্ট) আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ