শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও একজন শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৪৮ বছর বয়সী এক রোগী শনাক্ত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবির আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গত শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আক্রান্ত ওই ব্যক্তিক চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসার পাশাপাশি একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।”

আক্রান্ত ব্যক্তির শারিরীক অবস্থা জানতে চাইলে তিনি জানান, “তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার জটিলতায় ভুগছিলেন।” তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলেও জানান হাসপাতালটির পরিচালক।

পারিবারিক সূত্রে জানা যায়, দাঁতের ব্যথাজনিত জটিলতায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ২৫ জুলাই চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মুখের একপাশ ফুলে যাওয়ায় আক্রান্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ আগস্ট জানা যায় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, জুলাই মাসের শেষ দিকে ৬০ বছর বয়সী এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে। যা ছিল চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের প্রথম শনাক্তের ঘটনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ