শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব উত্তর প্রতিনিধি / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা চেয়ারম্যান ও মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযুদ্ধা এম.এ কুদ্দুছ, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযুদ্ধা সাবেক জেলা কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলার সভাপতি- মোঃ শহীদুল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সেলিম মিয়া, ডেইলি মতলব টাইমস এর সম্পাদক মন্ডলীর সভাপতি- আক্তার হোসেন মুফতি।


রোববার ৮ আগস্ট বাদ আছর পৌরসভার ঠাকুরচর তিন রাস্তার মোড় সংলগ্ন পাশে জনানাজ নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপজেলার বিভিন্ন এলাকা ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন অঞ্চল থেকে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার ধর্মপ্রান মুসলমানরা অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তাকে মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন (ঘনিয়ারপাড়) কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় । এর আগে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মো. গাজী শরীফুল হাসানের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তযোদ্ধা আঃ ওয়াদুধ খানকে গার্ড অব অর্নার প্রদান করেন।

এদিকে জানাজা নামাজের পূর্বে উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য অ্যাড.সেলিম মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ওয়াদুধ খানের বর্ণাঢ্য কর্মজীবন ও ১৯৭১ সালের মহান মুক্তিুযুদ্ধে তার অসামন্য অবদানের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরীফুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,


ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, মরহুম আঃ ওয়াদুধ খানের ভাই বিশিষ্ট সমাজ সেবক, ডেইলি মতলব টাইমস এর উপদেষ্টা সম্পাদক ও জাতীয় মানবাধিকার সমিতি ছেংগারচর পৌর শাখার সভাপতি আঃ মালেক খান প্রমূখ।

উল্লেখ্,য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর ঠাকুরচর গ্রামের কৃতি সন্তান শিক্ষাবিধ মরহুম গোলাম মর্তুজা খানের বড় ছেলে, তৎকালীন ছেংগারচর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুধ খান (৬৫) বার্ধক্য জনিত কারণে ৮ আগস্ট ভোর রাত ৩টায় সাভারে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি……… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কন্যা সন্তানসহ বহুগুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ছেংগারচর পৌরসভার বিশিষ্ট সমাজ সেবক, আওয়ামীলীগ নেতা আঃ মালেক খান ও ছেংগারচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আঃ হাকিম খানের বড় ভাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ