রাজশাহীর বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় ট্যাপেনটাডল ট্যাবলেট, যৌন উত্তেজক ক্যাপসুল ও বিএমডিসি ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তারসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার সকালে তাদের আদালাতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পুঠিয়ার বিড়ালদহ গ্রামের ফজলে রাব্বী (২১) ও আবদুর রাকিব (৫০)।
সোমবার সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজারে আবদুর রাকিব তার মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে সাধারণ লোকজনকে চিকিৎসা দিয়ে আসছে। একই জায়গায় ফজলে রাব্বী মাদক জাতীয় ওষুধ গোপনে এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।