শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

হাজীগঞ্জের রাজারগাঁও-মহামায়া সড়কের বেহাল দশা

এস. কাউসার, চাঁদপুর / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও হতে মহামায়া বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এসব রাস্তা সঠিক সময়ে সংস্কার কাজ না করায় বর্ষার সময়ে অতি বৃষ্টির ফলে রাস্তা ভেঙ্গে অস্তিত্ব হারাতে বসেছে। বর্তমানে এসব আধা কাচা রাস্তার জনদূর্ভোগ চরমে ।

সবচেয়ে খারাপ অবস্থায় উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের এ রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন । রাস্তাটি হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং চাঁদপুর সদর উপজেলা হয়ে মহামায়া এসে পৌছেছে। রাজারগাঁও বাজার হতে মহামায়া বাজার পর্যন্ত এক কিলোমিটারের মতো রাস্তা এমন নাজুক অবস্থা যে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। বিশেষ করে এখানকার স্কুল ও কলেজের  হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় সাধারণ মানুষের দাবী, জরুরি ভিত্তিতে রাস্তাটি নির্মাণ করা আবশ্যক। নাহলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেই চলাচল করা অসম্ভব। কাদার গর্তে পিছলে পড়ে প্রায়ই পথচারীরা হাত-পা ভাঙ্গাসহ মারাত্মক আঘাত পেয়ে থাকেন। এই রাস্তাটি সংস্কার হলে এখনকার মানুষজন এবং যানবাহন সহজেই মহামায়া মহাসড়কে আসতে পারবেন। এমতাবস্থায় সড়কটি পাকা করে এলাকাবাসীর ভোগান্তি দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ আবশ্যক ।

এ ব্যাপারে রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল  হাদী মিয়া বলেন, একাধিক বার রাস্তাটি পরিমাপ নিয়ে উপরস্থ কার্যালয়ে পুণসংস্কার এর জন্য পাঠানো হয়েছে কিন্তু কাজ সম্পাদন করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠে নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ