শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

চাঁদপুরে আওয়ামী লীগের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

চাঁদপুরে করোনা মহামরি সংকট মোকাবেলায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান প্রধানসহ প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

সুরক্ষা সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হাবিব-উল-করিম, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বক্তব্য রাখেন।

এসময় সুজিত রায় নন্দী বলেন, বৈশ্বিক করোনা মহামরিতে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সচেতনতার অভাবে দেশের অনেক মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষতা ও প্রজ্ঞায় সফলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন। যেখানে উন্নত দেশগুলো এই পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় বিশ্বের অনেক দেশের চেয়ে আমরা ভালো রয়েছি।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বেশি গুরুত্ব দেন সাধারণ জনগণ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে এই পরিস্থিতিতে ঘরে বসে না থেকে মানুষকে সচেতন করুন, মানুষের সাথে সম্পৃক্ত হন। সেই সাথে বিত্ত্ববানরা সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সম্প্রতি গণটিকা কার্যক্রম শুরুর প্রথমদিনে ৬১ হাজার মানুষকে টিকা দিয়ে, সক্ষমতা জানান দিতে পেরেছি। এখন আমরা সচেতন হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

পরে অতিথিবৃন্দ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, ২৫০ শয্যার হাসপাতাল, কমিউনিটি পুলিশ, প্রেসক্লাব, মডেল থানাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার, উন্নত মানের পিপিই, সার্জিক্যাল মাস্ক, স্পেশাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড স্যাভলন, সাবানসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. জহিরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি আহসান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা জসিম পাটওয়ারি, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. দেবাশীষ কর মধুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ