শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বাগানবাড়িতে করোনার টিকা ভ্যাকসিন প্রদান সম্পন্ন

মো: রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদে মহামারী করোনার প্রতিষেধক টিকা ভ্যাকসিন প্রদান করা সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) সকাল ৯ ঘটিকা হতে এই কার্যক্রম শুরু হতে দেখা যায়। প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা ইউনিয়ন পরিষদে আসা মানুষদেরকে এই টিকা প্রদান করেন। টিকা নিতে আসা মোঃআব্দুল খালেক বলেন, ইউনিয়ন পর্যায়ে টিকা নেয়ার সুযোগ হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। টিকার ২য় ডোজ আমরা এখান থেকেই নিতে চাই। ই

উপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃনান্নু গাজী ভ্যাকসিনের সার্বিক কার্যক্রম তদারকি করেন। তিনি জানান আজ এক যোগে সারা দেশে গণটিকা প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আমার বাগানবাড়ী ইউনিয়নে ৬শ(ছয় শত) টিকা বরাদ্দ পেয়েছি আমি আমার ইউপি সদস্যদের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুন্দর ভাবে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করে দিচ্ছি। পরবর্তী ধাপে সরকারি নির্দেশনা মেনে টিকা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য গণটিকা কার্যক্রম চালু করেছে। ইউনিয়নের দোরগোড়ায় টিকা চলে আসায় এখানে বয়স্ক প্রতিবন্ধী নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার দিয়ে টিকা দিচ্ছি। তিনি আরও বলেন এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় টিকা কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন,১নং ওয়ার্ডের মেম্বার মোঃজহির,৪নং ওয়ার্ডের মেম্বার মোঃনজরুল ইসলাম,৮নং ওয়ার্ডের মেম্বার মোঃজসিম ভূইয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃমাসুম খাঁন সহ অন্যান্য সদস্যগণ। এছাড়া আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানা পুলিশ ও আনসার সদস্যগণ। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলবে


এই ক্যাটাগরির আরো সংবাদ