শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চাঁদপুরে বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী,মহীয়সী নারী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রোববার জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালে আলোচনা সভাপতিত্ব করেন সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম ফজিলাতুন্নেছা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তার প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে বাস্তবোচিত ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙ্গালির জাতীয় মুক্তিসংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়ায় অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছেন।

আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার লিমন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আমেনা বেগম ,চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা:বদরুন্নাহার চৌধুরী, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা অধ্যাপিকা মাসুদা নূর,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াসসহ চাঁদপুর জেলার সকল সরকারি দফতরের প্রধানগণ ।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলায় ৫৬ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৩০ জন নারীকে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ