শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

গণভ্যাকসিনের প্রথম দিনে টিকা নিলেন ২৮ লাখের বেশি মানুষ

দর্পণ ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত গণভ্যাকসিন প্রদান কর্মসূচির প্রথম দিনে ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন।

এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরুর দিনে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। এছাড়া এদিন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৩ হাজার ২৩৭ জন পুরুষ এবং ২০ হাজার ৫৬১ জন নারী।

সিলেট এবং মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্রের হিসাব ছাড়াই সারাদেশের প্রায় ১৫ হাজার কেন্দ্রে গণভ্যাকসিন প্রদানের প্রথম দিন বিপুল সংখ্যক মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন বলে জানিয়েছে এমআইএস ও ইপিআই কর্তৃপক্ষ।

ঢাকার ২ সিটিসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রায় ৪৩৩টি ওয়ার্ড এবং ১ হাজার ৫৪টি পৌরসভা মিলিয়ে প্রায় ১৫ হাজার কেন্দ্রে চলা এই বিশেষ গণভ্যাকসিন প্রদান কর্মসূচি আগামি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে যারা আগে নিবন্ধন করেছেন এবং নতুন করে নিবন্ধন করছেন তাদেরও ভ্যাকসিন প্রদান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ