শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নন্দীগ্রামে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে মাদক ব্যবসায়ীসহ ৪ জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

থানাসূত্রে জানাযায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের দিক-নির্দেশনায় এসআই রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স শুক্রবার (৬ই আগস্ট) দুপুর দেড় টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের তেঘরী গ্রামে অভিযান চালিয়ে মোঃ ইদ্রিস আলী (৪২) কে ৫০গ্রাম গাজা সহ গ্রেফতার করে। সে তেঘরী গ্রামের মৃত উজির উদ্দিন প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

অপরদিকে, এসআই এটিএম রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও মাতলামি করা অবস্থায় ৩ জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রনবাঘা গ্রামের মৃত গনেশ চৌধুরির ছেলে শ্রী রাজিব চৌধুরী (৩৩), শ্রী মহাদেভ চন্দ্র কর্মকারের ছেলে শ্রী গোপাল কুমার কর্মকার (৩২) এবং নাটোর জেলাধীন সিংড়া উপজেলার বিবি আধখোলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫)।

উভয় ঘটনায় পৃথক মামলা হয়েছে। শনিবার (৭ই আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ