শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন পাঁচ নারী

দর্পণ ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট পাঁচজন নারী ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন। 

আগামী ৮ আগস্ট সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম  ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা আজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী  উদযাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ প্রদানের বিস্তারিত সাংবাদিকদের জানান।

সম্মেলনে জানানো হয়, নারীদের আর্থিক সাহায্য ও  কর্মসংস্থান  সৃষ্টির লক্ষ্যে  বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলার ৪ হাজার অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং  এর মাধ্যমে ২ হাজার নারীকে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ নগদ টাকা  ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা। অনলাইনে আরও যুক্ত থাকবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক।


এই ক্যাটাগরির আরো সংবাদ