শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ২

আরিফ খান, চাঁদপুর / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের মুখে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের ইলিশ চত্বর এলাকায় মাস্ক পড়ার অভিযানে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, গাজীপুর শ্রীপুর এলাকার শাহ মোহাম্মদ নেওয়াজ খানের ছেলে শোয়েব খান (২১) ও  একই এলাকার নবী নেওয়াজ খানের ছেলে শাকিল খান (২০)।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।

আজিজুন নাহার জানান, মাস্ক পড়ার নিয়মিত অভিযান হিসেবে আমরা ইলিশ চত্বর এলাকায় পথচারী ও বিভিন্ন যানবাহনে অভিযান চালাই। এ সময় আগত দুই যুবকের মুখে না থাকায় আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাকে বিভিন্ন প্রশ্ন করে। এতে দুই যুবকের বক্তব্য সন্দেহজনক মনে হলে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ তল্লাশি করে ছিনতাই করার সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলার মাদক অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ দিদারুল আলম জানান, অভিযানে দুই যুবক আটক হওয়ার কিছুক্ষণ পরেই আমরা ঘটনাস্থলে আসি। তাদের কাছে উদ্ধারকৃত সবচেয়ে বড় একটি বস্তু ছিল ইলেকট্রিক শর্ট স্টেনগান। এই ইলেকট্রিক স্টিম গানটি বোল্টের। এর মাধ্যমে তারা ছিনতাই কাজে লিপ্ত হতে পারে। এটি যার শরীরে দেওয়া  হবে সে অজ্ঞান কিংবা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। এছাড়া তাদের কাছর ব্যাগ তল্লাশী করে ৫ টি  মোবাইল, ৫ টি লাইটার, ৪ টি মেমোরী কার্ড, ১০ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কলকি, ১০ গ্রাম সাদাপাতা,হেডফোন ও বিভিন্ন যন্ত্রাংশের তার উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় খবর দেওয়া হলে আটককৃত দুই যুবককে থানায় নিয়ে যায়।

থানার এস আই ইসমাইল হোসেন জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তারা বড় ধরনের কোন ছিনতাই চক্রের সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ