শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ভ্যাকসিন ৭ আগস্ট থেকে নয়

রিপোটারের নাম / ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে কোন টিকা বেশি কার্যকর, সেটি জেনেই তাদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

আজ বুধবার দুপুরে অধিদফতরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট থেকে টিকা দেওয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেওয়া হবে। তবে তাদের টিকা দেওয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেওয়া হবে।

তিনি বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, চট্টগ্রামের পটিয়ায় বাইরে টিকা বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

টিকা ক্যাম্পেইন প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ