শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কিডনি ভালো রাখে যে ৭ খাবার

হেলথ ডেস্ক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি। যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। শরীর সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সঠিক খাদ্যাভ্যাসের অভাবে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনিতে পাথর হওয়া থেকে শুরু করে ক্যান্সারও হতে পারে।

আজ আপনাদের জানাবো কোন ৭টি খাবার আপনার কিডনিকে ভালো রাখবে –

  • আনারস: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আনারস। এতে প্রচুর ফাইবার থাকে। যা কিডনির রোগ প্রতিরোধে সহায়ক। এছাড়া এতে ম্যাঙ্গানিজ, ভিটামিন-সি এবং ব্রোমেলিন থাকায় প্রদাহ জনিত সমস্যা হ্রাস করতেও সহায়তা করে।
  • আপেল: স্বাস্থ্যকর একটি ফল হিসেবে আপেলের জুড়ি নেই। আপেল কিডনি ভালো রাখতেও সহায়ক। আপেলে পেকটিন থাকে। যা কিডনির ক্ষতি হওয়ার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে এবং কিডনিকে সুরক্ষিত রাখে।
  • ভিটামিন-সি সমৃদ্ধ ফল: কিডনি ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন-সি সমৃদ্ধ ফল খেতে পারেন। কমলা, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। প্রতিদিন লেবুর রস খাওয়া হলে কিডনিতে পাথর গঠনের হার হ্রাস পায়।
  • পালং শাক: সবুজ শাকসবজিতে ভিটামিন এ, সি, কে, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফোলেট-এর মাত্রা বেশি থাকে। পালং শাকে থাকা বিটা ক্যারোটিন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। এছাড়া ডায়েটে পালং শাক রাখলে তা কিডনি সুস্থ রাখতেও সহায়তা করে।
  • ক্যাপসিকাম: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকাম। এতে ভিটামিন-সি থাকে। তাই কিডনি ভাল রাখতে, ক্যাপসিকাম অবশ্যই খাদ্যতালিকায় রাখুন।
  • ফুলকপি: ফুলকপিতে ভিটামিন সি, ফোলেট এবং ফাইবার উচ্চ মাত্রায় থাকে। এটি শরীর থেকে টক্সিন পরিষ্কার করতে সহায়তা করে। ফুলকপিতে নিম্ন মাত্রায় সোডিয়াম, পটাসিয়াম এবং ফসফরাস থাকে। যার ফলে কিডনির উপর চাপ কম পড়ে এবং কিডনি সুস্থ থাকে।
  • বাঁধাকপি: বাঁধাকপিতে সোডিয়ামের মাত্রা অত্যন্ত কম থাকে। যা কিডনির সমস্যা প্রতিরোধে সহায়ক। বাঁধাকপি বিভিন্ন ভিটামিন এবং যৌগ থাকায়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতেও সহায়তা করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ