শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার দিল সেনাবাহিনী

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চাঁদপুরে করোনা রোগীদের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন কুমিল্লা সেনানিবাসের প্রধান ও ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কামন্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।এসময় গণমাধ্যমকে তিনি বলেন, দেশের দুর্যোগকালীন প্রতিটি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। তাই অতিমারি এ করোনার বিস্তারেও বাংলাদেশ সেনাবাহিনী অসুস্থ পীড়িত এবং কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, অতীতের মতো এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাদের জীবনবাজি রেখে মাঠে কাজ করছেন ।

এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ’করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। এসময় চাঁদপুরে করোনা বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে কি ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে তা উপস্থাপন করা হয়। একই সঙ্গে চাঁদপুরে করোনার বিস্তার রোধে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি করোনার দুর্যোগময় সময়ে চাঁদপুরে দায়িত্ব গ্রহণ করেছি। শুরুতে আমরা বিভিন্ন বাহিনীর, জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে কাজ করছি। আমরা মাঠ পর্যায়ে থেকে কাজ করছি। শহর পর্যবেক্ষণ করা, লকডাউন বাস্তবায়নসহ সকল কার্যক্রম করেছি।

তিনি আরও বলেন, চাঁদপুরে একজন মানুষও না খেয়ে নেই। আমরা সরকারের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত অসহায়দের ত্রাণ সহায়তা করে যাচ্ছি। শুধু মাত্র জুলাও মাসে পর্যন্ত চাঁদপুরে ১০হাজার ৩শ কল রিসিভ করে, তিন হাজার ৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অনেককে অর্থ সহায়তাও দেয়া হয়েছে। আমরা চেয়েছি জনগণ ও জনপ্রতিনিধিরা আমাদের সাথে থাকুক। এখানকার মানুষ আধুনিক তাই তাদের শুধুমাত্র খাদ্যসহায়তা দিয়ে ঘরে বসিয়ে রাখা সম্ভব না। লকডাউন দীর্ঘ হওয়ায় তারা ঘর থেকে বের হতে চায়। চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কোনভাবেই হোক তাদেরকে চিকিৎসাসেবা দিতে হবে। প্রয়োজনে আমরা বেসরকারী হাসপাতালকে করোনা আক্রান্ত রোগীর সেবার যুক্ত করবো ।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আমরা শহরকে নিয়ন্ত্রণ করতে পারলেও গ্রামগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিনা। কারন জনবল সঙ্কটের কারনে এতো দূরে যাওয়া হয় না। চাঁদপুরে দায়িত্বরত ১ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৮০ জন আক্রান্ত হয়েছেন। পুলিশ লাইনসে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবুও আমরা কাজ করে যাচ্ছি।

এসময়  কুমিল্লা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবর, কর্নেল ইমরুল আল কায়েস, লে. কর্নেল খায়রুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার। এছাড়াও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ ঊধ্বরতন সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেথ্য, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন ৩ শ ৬৫ জন। শনাক্তের হারে মোট আক্রান্ত ৩৮.৯০ ভাগ। আর সব মিলিয়ে এ পর্যন্ত সাড়ে ১০ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। শুরু থেকে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ শ ৭৩ জন। উপসর্গ নিয়ে আরো সাড়ে ৪ শতাধিক। এরইমধ্যে আগামীকাল-বুধবার চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হওয়ার কথা রয়েছে। আর এটি চালু হলে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে। এমনটা জানিয়েছেন, জেলা করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল।


এই ক্যাটাগরির আরো সংবাদ