শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ৭ রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত

দর্পণ ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিমানের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিমান সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব, যাত্রী সংকট ও বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, থাইল্যান্ডের ব্যাংকক, কুয়েত, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চলাচল আগামী ১৫ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে।

২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রথম ঢেউ চলাকালীন সময় থেকে এই সাত রুটের মধ্যে কুয়েত ও কলকাতা বাদে বাকিগুলো বন্ধ ছিল। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কুয়েত ও কলকাতার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে বাড়ানো হয়।

গত বছরের ১ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

এ বছরের ৫ জুলাই থেকে করোনার প্রাদুর্ভাব কমাতে আট দেশ বাদে অন্যান্য রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া। এরমধ্যেই আরও ৭ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্থগিত হলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ