শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মতলবে বালু কাটার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে বালু কাটার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।


রোববার ১ আগস্ট দুপুরে মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের ৭৪ নং সানকিভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জহিরাবাদ সচেতন এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহন প্রধান, প্রচার সম্পাদক হারুন সরদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কবিরাজ, আওয়ামীলীগ নেতা হাসমত প্রধান, আনা খান, রশিদ প্রধান, যুবলীগ নেতা জাফর আহমেদ,জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক প্রমুখ।
বিক্ষোভে বক্তারা বলেন, মতলবের এরিয়ায় মেঘনা নদীতে বালু না কাটার জন্য চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল ডিউ লেটার প্রদান করে এবং মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান উচ্চ আদালতে (হাই কোর্ট) এ রীট করেছেন।


রীটের পুর্বে গাজী মুক্তার হোসেন মেঘনা নদীতে অবৈধভাবে বালু কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গাজী মুক্তার হোসেন আবারো মেঘনা নদীতে তার দলবল নিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু কাটার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন বলে বক্তারা বলেন। বক্তারা, মেঘনা-ধনাগোধা বেরীবাঁধ রক্ষা ও চরাঞ্চলের মানুষের বাড়ী-ঘর রক্ষায় যাতে কেউ অবৈধভাবে মেঘনা নদীতে বালু কাটতে না পারেন এ ব্যাপারে চাঁদপুরের জেলা প্রশাসক’সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ