শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

নিজস্ব প্রতিবেদক / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন তার এপিএস মো. শফিক হোসেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারসামগ্রী দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করতে অনেক দিন ধরেই বরগুনায় অবস্থান করছেন এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত ২২ জুলাই আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এর কয়েক দিন পর উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

এমপি শম্ভু আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ