শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে সর্বোচ্চ ১৯৬ রোগী হাসপাতালে ভর্তি

ঢাকা ব্যুরো / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২৯ জুলাই সর্বোচ্চ ১৯৪ জন ভর্তি হয়েছিলেন।

শনিবার বিকালে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (৩০ জুলাই সকাল ৮টা থেকে ৩১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৯৪ জন এবং ঢাকার বাইরে নতুন রােগী শনাক্ত হয়েছেন ২ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪৭ জন ও অন্যান্য বিভাগে রােগী ভর্তি হয়েছেন ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছেড়েছেন ১ হাজার ৮৭৭ জন।

তবে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


এই ক্যাটাগরির আরো সংবাদ